Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিযুক্ত কীভাবে তদন্তকারী বাছাই করতে পারে? প্রশ্ন তুলল হাইকোর্ট

অভিযুক্ত কীভাবে তদন্তকারী বাছাই করতে পারে? প্রশ্ন তুলল হাইকোর্ট
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিযুক্ত কীভাবে তদন্তকারী সংস্থা বাছাই করতে পারে? নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বিজেপি কর্মীদের দায়ের করা মামলায় এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। গত ৮ ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরে গুরুপদ মণ্ডলের বাড়িতে হামলার ঘটনায় তাঁর আত্মীয় বিষ্ণুপদ মণ্ডলের মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় হওয়া দু’টি এফআইআরে অভিযুক্ত অভিজিৎ মাইতি সহ মোট ২৬ জন সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার সেই মামলার প্রাথমিক শুনানি পর্বে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, ‘অভিযুক্ত কীভাবে ঠিক করে দিতে পারে কে তদন্ত করবে? তদন্তকারী সংস্থা কীভাবে বাছাই করতে পারে?’ মামলার কেস ডায়রি তলব করেছেন বিচারপতি ঘোষ। আগামী সোমবার এই আবেদনের পূর্ণাঙ্গ শুনানি হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ