Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিযুক্ত ডাক্তারকে হাজিরার নোটিস

অভিযুক্ত ডাক্তারকে হাজিরার নোটিস
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অভিযুক্ত আর জি করের চিকিৎসক আশফাকুল্লা নাইয়াকে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরার নোটিস দিল পুলিস। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ জানুয়ারি তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গত, এমবিবিএস পাশ অথচ প্র্যাকটিসে ‘এমএস ইএনটি’ ব্যবহার করার অভিযোগ তুলে গত ৯ জানুয়ারি বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এক ব্যক্তি আশফাকুল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে পুলিস বৃহস্পতিবার তাঁর বাড়িতে তল্লাশি করে। পুলিসি হয়রানির অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। শুক্রবার বিকেলে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের একটি দল বিক্ষোভ সমাবেশের জন্য বিধাননগরের পুলিস কমিশনার অফিসে যান। কয়েকজন সদস্য ডেপুটি পুলিস কমিশনারের সঙ্গে দেখাও করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ