নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে জেলাজুড়ে এলাহি আয়োজন করল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে যুব নেতৃত্ব। হাজির ছিলেন যুবসভাপতি আসিফ আহমেদ, রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন প্রমুখ। বহরমপুর পুরসভার সামনেও যুব তৃণমূল নেতৃত্বের তরফে বৃহস্পতিবার বিকেলে কেক কাটা হয়। নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও এদিন সকালে আমতলা ত্রিকোণ পার্কে কেক কেটে জন্মদিন পালন করা হয়। হাজির ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান ও ব্লক তৃণমূল নেতৃত্ব।



