Bartaman Logo
১০ জুন, ২০২৬

অভিষেক-কন্যাকে কুকথা মামলা: অভিযুক্তদের মারধরের তদন্তে সিট

অভিষেক-কন্যাকে কুকথা মামলা: অভিযুক্তদের মারধরের তদন্তে সিট
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালক কন্যাকে কুকথা বলার অভিযোগে গ্রেপ্তার হওয়া রেবেকা খাতুন মোল্লা এবং রমা দাস নামে দুই মহিলার অভিযোগের তদন্ত করবে এসআইটিই। সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওই দুই মহিলার অভিযোগ, পুলিসি হেফাজতে তাঁদের ওপর অত্যাচার হয়েছে। সেই মামলায় গত ২৫ নভেম্বর সুপ্রিম কোর্ট তিন সদস্যের ‘সিট’ গঠন করে দেয়। কিন্তু সিট কি মূল অভিযোগের তদন্ত করবে, নাকি হেফাজতে অত্যাচারের অভিযোগ? তা স্পষ্ট করে জেনে নিতে সর্বোচ্চ আদালতে মামলা করেন ওই দুই মহিলা। এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল। আবেদনকারীদের পক্ষে আ‌‌ইনজীবী অভিজিৎ উপাধ্যায় উপস্থিত ছিলেন। আবেদন শোনা মাত্রই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, পুলিসি হেফাজতে অত্যাচারের অভিযোগের তদন্ত করবে তিন সদস্যদের সিট। ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) আকাশ মাঘারিয়া, হাওড়া গ্রামীণের প্রাক্তন এসপি স্বাতী বাঙ্গালিয়া এবং হাওড়ার ডেপুটি কমিশনার (ট্রাফিক) সুজাতা কুমারী বীণাপানি, এই তিনজন এসআইটির সদস্য। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ