Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওভারলোডেড বালিবোঝাই ২টি লরি আটক গোঘাটে

ওভারলোডেড বালিবোঝাই ২টি লরি আটক গোঘাটে
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটে ফের ওভারলোডেড বালিবোঝাই লরি আটক করল পুলিস। রবিবার রাতে গোঘাটের বেঙ্গাই এলাকায় কোতুলপুর-আরামবাগ রাজ্য সড়কে লরি দু’টিকে আটক করা হয়। পুলিস জানিয়েছে, লরি দু’টি বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার দিক থেকে আসছিল। বেঙ্গাইয়ে চেকিংয়ের সময় দেখা যায় তাতে অতিরিক্ত বালি নিয়ে যাওয়া হচ্ছে। পুলিস লরি দু’টিকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। এর আগেও বেঙ্গাই এলাকা থেকে পুলিস দু’টি ওভারলোডেড বালিবোঝাই লরি আটক করেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ