Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওভারলোডিং করায় ট্রাক আটক

ওভারলোডিং করায় ট্রাক আটক
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ওভারলোডিংয়ের কারণে বুধবার রাতে সোনাপুর চৌপথি এলাকায় পুলিস একটি ট্রাক আটক করেছে। ট্রাকটিতে রেশন সামগ্রী ছিল। পুলিসের চোখে ফাঁকি দিতেই রেশন সামগ্রী বোঝাই ওভারলোডিংয়ের ট্রাকটি রাতে যাচ্ছিল। সোনাপুর ফাঁড়ির ওসি অমিত শর্মা বলেন, নির্ধারিত ওজনের থেকে বেশি সামগ্রী ছিল ট্রাকটিকে। আটক ট্রাকটিকে পরিবহণ দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে ওভারলোডিংয়ের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ