Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওভার ব্রিজের ফাটল মেরামত শুরু

ওভার ব্রিজের ফাটল মেরামত শুরু
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে ওভার ব্রিজের ফাটল মেরামত শুরু করল মালদহ হাইওয়ে ডিভিশন। হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কের উপরে তুলসীহাটা-ভবানীপুরে নির্মিত ওভারব্রিজের দু’ধারে দেওয়ালে একাধিক জায়গায় ফাটল দেখা দেয়। গাড়িচালক থেকে পথচারী-সবাই আতঙ্কে ছিলেন। কংগ্রেসের জেলা পরিষদের সদস্য চুমকি দাস ছয় মাস আগে ফাটল মেরামতের দাবি জানিয়ে মালদহ হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ও জেলা শাসকের দ্বারস্থ হন।
Advertisement
অভিযোগের ছয় মাস কেটে যাওয়ার পরও মেরামত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই খবর সোমবার ‘বর্তমান’-এ তুলে ধরা হয়। এরপর নড়েচড়ে বসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সোমবার থেকে ওভারব্রিজের ফাটল মেরামত করা হয়। 
মালদহ হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু বলেন, ওভারব্রিজ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। উদ্বোধন হয়নি। দেওয়ালে ফাটলের অভিযোগ পেয়েছিলাম। আগে বহু ফাটল মেরামত করা হয়েছে। নতুন করে আবার ফাটল মেরামতের কাজ শুরু হল। বিশেষজ্ঞদের ফিট সার্টিফিকেট পেলে তারপরে ব্রিজের উদ্বোধন হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ