সংবাদদাতা, নাগরাকাটা: অভয়ার বিচার চেয়ে এবার কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই অধিকর্তাকে ডাকযোগে চিঠি পাঠাবে ১২ জুলাই কমিটি। এনিয়ে শনিবার মেটেলি এলাকায় ১২ জুলাই কমিটি সই সংগ্রহ করল। ওই কমিটির অন্তর্গত শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে চিঠিতে সই সংগ্রহ করা হচ্ছে। কমিটির মেটেলি ব্লক যুগ্ম আহ্বায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, তিন মাস পেরিয়ে গেলেও এখনও সিবিআই অভয়ার সঠিক বিচার দিতে পারেনি। দ্রুত যাতে বিচার হয় সেই আবেদন জানিয়েই এই চিঠি পাঠানো হবে।



