সংবাদদাতা, কাঁথি: যাত্রার মঞ্চ মাত করলেন ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের অরূপসুন্দর পন্ডা। শিক্ষকের ভূমিকায় রীতিমতো পেশাদারি দক্ষতায় অভিনয় করে অসংখ্য দর্শকের প্রশংসা কুড়োলেন। রাজনীতির মঞ্চে নানা দায়িত্ব ও কাজকর্ম সামলানোর পাশাপাশি যাত্রার মঞ্চেও নিজেকে উজাড় করে দিলেন। কালীপুজো উপলক্ষ্যে রবিবার রাতে ভগবানপুরের ভেড়িরবাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত ‘নিভল চিতা, বাজল সানাই’ নামের অ্যামেচার যাত্রায় অভিনয় করেন অরূপসুন্দরবাবু। তিনি ভেড়িরবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদকের পদেও আছেন। ব্যবসায়ী সমিতির পরিচালনায় এনিয়ে ছ’বছর ধরে ব্যবসায়ীরা এবং স্থানীয় বিভিন্ন পেশার মানুষ মিলে অ্যামেচার যাত্রা করে আসছেন। যাত্রাদলের নাম ‘সপ্তর্ষি নাট্যসংস্থা’। রবিবার রাতে যাত্রাটি মঞ্চস্থ হয়। শিক্ষক তিমির দত্তের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দেন অরূপসুন্দরবাবু।
Advertisement
যাত্রার কাহিনি অনুসারে, মিহির দত্ত এই যাত্রাপালার খলনায়ক। সে নিশানবাবু নামে এক বেবিফুড ব্যবসায়ীকে ঠকিয়ে তাঁর সর্বস্ব নিয়ে নেয়। তাঁর মেয়ের উপর পাশবিক নির্যাতন করে। এই কুকর্মে তার সহযোগী ছিল ভাই আবির। তাদেরই আর এক ভাই শিক্ষক তিমির এর প্রতিবাদ করেছিলেন বলে তাঁকে প্রাণ দিতে হয়।
পরে পুলিস অফিসার শিবশঙ্কর অপরাধী মিহির ও ভাই আবিরকে সাজা দেন। নিশান পাগল সেজে তাঁকে সহযোগিতা করেন। এভাবেই সমাজের অপরাধমূলক কাজকর্ম ও নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছে যাত্রাপালাটি। নিশানের ভূমিকায় অভিনয় করেছেন বিভীষণপুর হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল। অরূপসুন্দরবাবু সহ সকলেরই অভিনয় ভালো লেগেছে বলে এলাকার যাত্রাপ্রেমী মানুষজন একবাক্যে স্বীকার করেছেন।
অরূপসুন্দরবাবু বলেন, স্কুল-কলেজে পড়ার সময় নাটক করেছি। যাত্রায় অভিনয় করার সুপ্ত বাসনা বরাবরই ছিল। কিন্তু দীর্ঘদিন চর্চা যেমন ছিল না, তেমনি ইচ্ছেও পূরণ হচ্ছিল না। বছর ছ’য়েক আগে ভেড়িরবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক নির্বাচিত হই। লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক যাত্রা। যাত্রার চর্চাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা ব্যবসায়ীরা একজোট হয়ে সকলকে নিয়ে অ্যামেচার যাত্রাদল গড়ি। সেই বছর থেকেই যাত্রাদলের ‘যাত্রা’ শুরু। আগামীদিনেও একইভাবে আমরা মানুষকে আনন্দ-বিনোদন দিতে চাই।