Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অভিজ্ঞ রাহানেকে অধিনায়ক করল নাইট রাইডার্স

অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আয়ারের ছেড়ে যাওয়া সিংহাসনে বসবেন অজিঙ্কা রাহানে। আর তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে বেঙ্কটেশ আয়ারকে

অভিজ্ঞ রাহানেকে অধিনায়ক করল নাইট রাইডার্স
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আয়ারের ছেড়ে যাওয়া সিংহাসনে বসবেন অজিঙ্কা রাহানে। আর তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে বেঙ্কটেশ আয়ারকে। কেকেআরকে আলবিদা জানিয়ে শ্রেয়স পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা, কে হবেন নাইটদের পরবর্তী নেতা? অনেকগুলি নাম নিয়ে চলছিল চর্চা। কেউ কেউ ভেবেছিলেন, অন্য ফ্র্যাঞ্চাইজিগুলির মতোই ভবিষ্যতের কথা ভেবে তরুণ কোনও ক্রিকেটারকে ক্যাপ্টেন করবেন শাহরুখ খান-জুহি চাওয়ালারা। বেঙ্কটেশ আয়ারের পিছনে বিপুল অর্থ খরচ করা দেখে মনে হয়েছিল বাঁ হাতি ব্যাটসম্যানের ভাগ্যে শিকে ছিঁড়বে। তিনি নিজেও আগ্রহ দেখিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার জন্য। কিন্তু কেকেআর টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞতাতেই ভরসা রাখল। রাহানের হাতে তুলে দেওয়া হল দলের দায়িত্ব। মুম্বইকর বলেছেন, ‘আমি সম্মানিত। সবাই মিলে ট্রফি ধরে রাখার চেষ্টা করব। আমাদের দলে ভারসাম্যের অভাব নেই।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ