Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধভাবে জমি ভরাটের চেষ্টা, আটক ট্রাক্টর

অবৈধভাবে রাস্তার পাশে জমি ভরাট করার চেষ্টা। ঘটনায় দু’টি ট্রাক্টর আটক করল হলদিবাড়ি ভূমিদপ্তর। সোমবার দুপুরে হলদিবাড়ি ব্লকের বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছোট হলদিবাড়ি এলাকায় রাস্তার পাশে ট্রাক্টর দিয়ে জমি ভরাট করা হচ্ছিল।

অবৈধভাবে জমি ভরাটের চেষ্টা, আটক ট্রাক্টর
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: অবৈধভাবে রাস্তার পাশে জমি ভরাট করার চেষ্টা। ঘটনায় দু’টি ট্রাক্টর আটক করল হলদিবাড়ি ভূমিদপ্তর। সোমবার দুপুরে হলদিবাড়ি ব্লকের বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছোট হলদিবাড়ি এলাকায় রাস্তার পাশে ট্রাক্টর দিয়ে জমি ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভূমিদপ্তরের আধিকারিকরা। এরপর বেআইনি কাজ বন্ধ করে দিয়ে ট্রাক্টর দু’টিকে আটক করা হয়। জমির মালিক দিগ্বিজয় সরকার বলেন, বাড়ি করার জন্য জমিতে মাটি ভরাট করছিলাম। বেআইনি কিছু করছিলাম না। 
Advertisement
হলদিবাড়ি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, জমির চরিত্র বদল করা হচ্ছিল। এই বেআইনি কাজ করতে মানা করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ