Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ায় পাড়ায় তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ায় পাড়ায় তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে বুধবার পাড়া থানা এলাকার বিদ্যুৎ দপ্তর কয়েকটি গ্রামের বিশেষ অভিযান চালায়। ওইদিন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা অভিযানে নেমে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য তিন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। থানা এলাকার বাজকাতারা, বাগালিয়া এবং ধনারতাড় তিনটি গ্রামে তিন ব্যক্তির বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেখা যায়। আধিকারিকরা দেখেন, কোথাও মিটার থেকে বাইপাস করে অন্য মিটারে, আবার কোথাও বিদ্যুতের মূল তার থেকে বাইপাস করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। তিন ব্যক্তির বিরুদ্ধে পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ