Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ পার্কিংয়ের জেরে যানজট পুরসভা ও ট্রাফিক পুলিসকে নিয়ে অভিযানে এসডিও

অবৈধ পার্কিংয়ের জেরে যানজট পুরসভা ও ট্রাফিক পুলিসকে নিয়ে অভিযানে এসডিও
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অবৈধ পার্কিংয়ের জেরে যানজট বাড়ছে জলপাইগুড়ি শহরে। এনিয়ে বুধবার সন্ধ্যায় পুরসভা ও ট্রাফিক পুলিসকে সঙ্গে নিয়ে অভিযান চালালেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। শহরের কদমতলা এলাকায় রাস্তার ফুটপাত দখল করে রাখা বাইক ও গাড়ি চালকদের জানিয়ে দেওয়া হয়, এভাবে সাধারণ মানুষের হাঁটার পথ আটকে কোনওভাবেই যানবাহন রাখা যাবে না। পণ্য পরিবহণের জন্য কিছু টোটোর ছাদে কাঠামো তৈরি করা হয়েছে। এদিনের অভিযানে এমন বেশ কয়েকটি টোটো আটক করে ট্রাফিক পুলিস। মহকুমা শাসক বলেন, জলপাইগুড়ি শহর যাতে যানজটমুক্ত থাকে, পরিচ্ছন্ন থাকে, সেকারণেই এই অভিযান। পুরসভাকে বলা হয়েছে, পার্কিংয়ের জায়গা চিহ্নিত করতে। রাস্তার পাশে যেখানে সেখানে বাইক, গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। এদিন সতর্ক করা হয়েছে। এর পর আইন মেনে ব্যবস্থা নেবে প্রশাসন।
Advertisement
সম্পর্কিত সংবাদ