Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রির অভিযোগে বহরমপুরে ধৃত ব্যবসায়ী

অবৈধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রির অভিযোগে বহরমপুরে ধৃত ব্যবসায়ী
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: অবৈধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম প্রশান্ত হালদার। বহরমপুর থানার পুলিস ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা শনিবার দুপুরে অভিযান চালায়। বহরমপুরের ভাকুরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিজের দোকানে সে অবৈধ প্লাস্টিক বিক্রি করছিল। পুলিস অভিযান চালিয়ে তার দোকান থেকে ৩০ কেজি পলিথিন প্যাকেট উদ্ধার করে। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে। অবৈধ প্লাস্টিক বিক্রির অভিযোগে একজনকে আমরা গ্রেপ্তার করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ