Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ মদ সহ ধৃত ৪

অবৈধ মদ সহ ধৃত ৪
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: অবৈধভাবে মদ বিক্রি রুখতে শনিবার রাতে বিশেষ অভিযান চালায় রঘুনাথপুর মহকুমার সাঁতুড়ি, পাড়া ও সাঁওতালডিহি থানার পুলিস। অবৈধ মদ বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ৬৪ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন সাঁওতালডিহি থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মোট ৩৭ বোতল অবৈধ মদ উদ্ধার হয়েছে। পাড়া থানার পুলিস ১২ বোতল মদ সহ দুবড়া এলাকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বাঁকুড়ার এক ব্যক্তি সাঁতুড়ি থানা এলাকায় এসে অবৈধভাবে মদ বিক্রি করছে বলে পুলিসের কাছে খবর আসে। ওই ব্যক্তিকে কাষ্ঠগোড়া এলাকা থেকে ১৫ বোতল মদ সহ গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ