সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি থানার একাধিক পুলিস অফিসারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ তুলছিলেন সাধারণ মানুষ। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রবিবার পথ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখান ট্রাক্টরের মালিক থেকে এলাকার মানুষ। দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ থেকে জনরোষ আছড়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেই আঁচ পেয়েই অবশেষে রাতারাতি বদলি করে দেওয়া হল এই থানার দুই এএসআইকে। যদিও স্থানীয়দের দাবি, প্রধান মাথা বদলি না হওয়া পর্যন্ত থানার পরিবেশ দালালমুক্ত হবে না। এদিকে এদিনই অনলাইনে রাজস্ব আদায়ের দাবিতে বিএলএলআরওকে ডেপুটেশন দেন পাথর ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
Advertisement
নলহাটির পাশ দিয়ে বয়ে গিয়েছে ব্রাহ্মণী নদী। এছাড়া রয়েছে বৃহৎ পাথর শিল্পাঞ্চল। প্রায়ই অভিযোগ ওঠে, পুলিসের মদতে প্রাকৃতিক সম্পদ চুরি হয়ে যাচ্ছে। দিন কয়েক ধরেই এই নিয়ে সাধারণ মানুষের মনে পুলিসের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় জমছিল। সেই সঙ্গে রাজস্ব আদায়ের গেট নিয়েও ব্যবসায়ীদের মনে নানা প্রশ্ন উঠছিল। এরই মধ্যে রবিবার ট্রাক্টর চালকরা পথ অবরোধ করেন। তাতে সাধারণ মানুষ শামিল হয়ে ধুলো দূষণের প্রতিবাদ জানান। এছাড়া পুলিসের বিরুদ্ধে লাগোয়া ঝাড়খণ্ডের ব্রাহ্মণী নদী থেকে বালি তুলে পাচারে মদত দেওয়ার অভিযোগ প্রকাশ্যে জানিয়েছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষার বদলে তোলাবাজিতেই বেশি মগ্ন হয়ে উঠেছে নলহাটি থানার পুলিস। তার জেরে এলাকায় জুয়া, নেশার আসর এবং খুনের মতো ঘটনাও ঘটেছে। সেইসঙ্গে চুরি ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে। অভিযোগ নিয়ে গেলেও গুরুত্ব দেওয়া হয় না। অধিকাংশ ক্ষেত্রে কোনও তদন্ত হয় না বলে অভিযোগ। যেকোন সমস্যায় তাঁর কাছে অভিযোগ জানানোর জন্য থানা চত্বরে ফ্লেক্স ঝুলিয়েছিলেন এসডিপিও। এরপরও নানা কর্নার থেকে পুলিসের বিরুদ্ধে জেলাস্তরে অভিযোগের পাহাড় জমছিল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, থানার আইসির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন এলাকার বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং।
অবশেষে রবিবার রাতেই নলহাটি থানার দুই এএসআই দীপঙ্কর বারিক ও চৌধুরী সামসুল আফরিনকে যথাক্রমে আহমদপুর আউটপোস্ট ও বোলপুর থানায় বদলি করে দেওয়া হয়। পাশাপাশি মহম্মদবাজার, বোলপুর ও নানুর থানার তিন এএআইকে বদলি করা হয়েছে। যদিও এক পুলিস আধিকারিকের দাবি, এগুলি সবই রুটিন বদলি। স্থানীয়রা অবশ্য বলছেন, থানার প্রধান মাথাকে সরানো না হলে অবস্থার পরিবর্তন হবে না।
এদিকে সোমবার আমাইপুর গ্রামের মোমিন শেখ এক টোটো চালক ‘দিদিকে বলো’তে ফোন করে নলহাটি থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জানান। তিনি বলেন, দিন কয়েক আগে রাতের অন্ধকারে বাড়ির উঠোন থেকে টোটো চুরি যায়। থানায় অভিযোগ জানালেও আশ্বাস মতো আজ পর্যন্ত তদন্তে কেউ আসেননি। লোন করে টোটোটি কিনেছিলাম। এটা থেকে সংসার চলত। বর্তমানে না খেয়ে দিন কাটছে। পুলিস ব্যবস্থা নিচ্ছে না বলেই দিদিকে জানালাম।
এরই মধ্যে এদিন পাথর ব্যবসায়ীদের একাংশ অনলাইনে রাজস্ব আদায়ের দাবিতে বিএলএলআরওকে ডেপুটেশন দেন। ব্যবসায়ী টনি শেখ, এনামুল শেখ বলেন, সরকারি রাজস্ব আদায় করা হচ্ছে মাফিয়াদের দিয়ে। তাঁরা নির্দিষ্ট কিছু গাড়ি থেকে রাজস্ব না নিয়েই ছেড়ে দিচ্ছেন। অথচ বাকি গাড়ি থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে। আমাদের দাবি, পক্ষপাতিত্ব বন্ধ হোক। রাজস্ব নিতে গেলে সব গাড়ি থেকে আদায় করা হোক। সেই সঙ্গে অনলাইনে রাজস্ব জমা দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। বিএলএলআরও রক্তিম বোস দাবিপত্রটি জেলায় পাঠানোর আশ্বাস দিয়েছেন।