Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ বৈদ্যুতিক ফেন্সিং রুখতে প্রচার টাকিমারিতে

অবৈধ বৈদ্যুতিক ফেন্সিং রুখতে প্রচার টাকিমারিতে
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাকা ধান উঠছে। এই সময় হাতির হামলা ঠেকাতে অনেকেই বাড়িতে বা জমির চারপাশে অবৈধ বৈদ্যুতিক ফেন্সিং দিয়ে থাকেন। কিন্তু, এ ধরনের ফেন্সিং বড়সড় বিপদের কারণ হতে পারে। ঘটতে পারে মানুষ কিংবা বন্যপ্রাণীর প্রাণহানির ঘটনা। এনিয়ে বাসিন্দাদের সতর্ক করতে এবার একযোগে প্রচার শুরু করল বিদ্যুৎ ও বনদপ্তর। সোমবার গজলডোবার কাছে টাকিমারি বাজার এলাকায় লিফলেট বিলি করে প্রচার চালানো হয়। সেইসঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের পাশাপাশি বনদপ্তরের আধিকারিক ও পুলিস। কিছুদিন আগেই টাকিমারি এলাকায় অবৈধ বৈদ্যুতিক ফেন্সিংয়ের সংস্পর্শে এসে শিশু সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়। ওই ঘটনার পরই কোথায় কোথায় এ ধরনের অবৈধ বৈদ্যুতিক ফেন্সিং রয়েছে, তা খুঁজে বের করতে অভিযান চালায় রাজ্য বিদ্যুৎবণ্টন নিগম। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে মাইকিংও করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ