Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওবিসি মামলায় মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ হাইকোর্টের

ওবিসি শংসাপত্র নিয়ে উচ্চ আদালতের নির্দেশ কার্যকর না-করায় এবার রাজ্যের মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

ওবিসি মামলায় মুখ্যসচিবকে  হাজিরার নির্দেশ হাইকোর্টের
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি শংসাপত্র নিয়ে উচ্চ আদালতের নির্দেশ কার্যকর না-করায় এবার রাজ্যের মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত বছরের ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া কোনও ‘ওবিসি সার্টিফিকেট’ বৈধ নয়। সব সার্টিফিকেটই বাতিল বলে গণ্য হবে। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর ১২ লক্ষ শংসাপত্র বাতিল হয়ে যায়। তারপর প্রায় ন’মাস কেটে গেলেও নির্দেশটি কার্যকর হয়নি। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই নির্দেশ কার্যকর না-করায় ১২ মার্চ দুপুর ২ টোয় মুখ্যসচিবকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Advertisement

যদিও হাইকোর্টের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। কিন্তু হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এখনও মামলার শুনানি চলছে। ওই কারণে এদিন আদালত অবমাননার মামলা গ্রহণ করে মুখ্যসচিবকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Advertisement
সম্পর্কিত সংবাদ