Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপে সাফল্য মেদিনীপুরের চার প্রতিযোগীর

ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপে সাফল্য মেদিনীপুরের চার প্রতিযোগীর
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: হরিয়ানার লোহারুতে অনুষ্ঠিত ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপে সাফল্য পেল মেদিনীপুরের চার প্রতিযোগী। গত ১-৫ জানুয়ারি চলা চ্যাম্পিয়নশিপে শক্তি সঙ্ঘ ব্যায়ামাগারের ৭জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ৫২ কেজি বিভাগে স্ট্রেংথ লিফটিং জুনিয়রে তৃতীয় হন বাবাই মহালি, ৬০ কেজি বিভাগে স্ট্রেংথ লিফটিং মাস্টার্সে দ্বিতীয় হন তরুণ দাস, ৯৫ কেজি বিভাগে স্ট্রেংথ লিফটিং মাস্টার্সে দ্বিতীয় হন পিন্টু সাউ ও ১১৫ কেজির ঊর্ধ্বে অনীশ সাউ প্রথম স্থান ও ইনক্লাইন বেঞ্চপ্রেসে তৃতীয় স্থান অধিকার করেন। অপরদিকে, গত সপ্তাহে বারুইপুরে রাজ্য পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এই চ্যাম্পিয়নশিপে ১২০ কেজি বিভাগে জুনিয়রে অনীশ সাউ প্রথম স্থান অধিকার করেন। জেলা স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু সাউ বলেন, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই সাফল্য এসেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ