সংবাদদাতা, নবদ্বীপ: ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস যোগাসনে অনূর্ধ্ব ১৭ এবং ১৯ বিভাগে ছেলে-মেয়েদের যোগাসনে বাংলার মুখ উজ্জ্বল করল নবদ্বীপের আয়ূষ ভৌমিক ও অভ্রজিৎ সাহা। জাতীয়স্তরে যোগাসনে ট্র্যাডিশনাল এবং রিদমিক ইভেন্টে এককভাবে প্রথম হয়ে সোনা ও রুপো এবং দলগতভাবেও রুপো পেয়েছে আয়ুষ। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ রিদমিক বিভাগে রুপোর পদক পেয়েছেন অভ্রজিৎ সাহা।
Advertisement
এছাড়া ৩৪টি রাজ্যের অনূর্ধ্ব ১৭ ও ১৯ বিভাগে বিভিন্ন রাজ্যের থেকে আসা প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট হয়েছে আয়ূষ। চলতি মাসের ১৪-১৮ জানুয়ারি মহারাষ্ট্রের পুনের কোলাপুরে স্কুলগেমস ফেডারেশন অব ইন্ডিয়া এই যোগাসন প্রতিযোগিতার আয়োজন করে। ৩৪টি রাজ্যের প্রায় ৯০০প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ট্রাডিশনাল, আর্টিস্টিক এবং রিদমিক ইভেন্টে অনূর্ধ্ব-১৭ এবং ১৯ এই দু’টি বিভাগে ২৪জন প্রতিযোগী অংশ নিয়েছিল।
জানা গিয়েছে, নদীয়া জেলা থেকে তিনজন জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে। সেখানে নবদ্বীপ হিন্দু স্কুলের নবম শ্রেণির ছাত্র আয়ূষ ভৌমিক ট্রাডিশনাল ইভেন্টে প্রথম স্থান লাভ করে সোনা এবং রিদমিক সিঙ্গেল ইভেন্টে দ্বিতীয় হয়ে রূপোর পদক জয়লাভ করেছে। অনূর্ধ্ব-১৯ বিভাগে রিদমিক ইভেন্টে রূপো পদক পেয়েছে নবদ্বীপের অভ্রজিৎ সাহা এবং অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে নদীয়ার অন্বেষা ভৌমিক আর্টিস্টিক সিঙ্গেলে ব্রোঞ্জ এবং দলগতভাবে ব্রোঞ্জ পেয়েছে। ট্র্যাডিশনাল গ্রুপে আয়ুষ সহ হাবড়ার শিবম দেবনাথ, পূর্ব বর্ধমানের রাজদীপ দালাল ও রাজেশ্বর দালাল এবং দক্ষিণ ২৪পরগনার সুপ্রসাদ মিস্ত্রি দ্বিতীয় স্থান লাভ করে রুপোর পদক পেয়েছে।