সংবাদদাতা, দিনহাটা: বৃহস্পতিবার নয়ারহাটে জনসংযোগ সারলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি এদিন নয়ারহাটের আবুতারা গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পাশপাশি দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যান। মহিলারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না তা নিয়ে খোঁজখবর নেন। মন্ত্রীকে কাছে পেয়ে এলাকার রাস্তা সংস্কারের দাবি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, বিধানসভা জুড়েই জনসংযোগ কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে এদিন নয়ারহাটের আবুতারায় সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম।



