Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ন্যাকের মূল্যায়নে বেঙ্গাই অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় পেল বি প্লাস প্লাস গ্রেড

ন্যাকের মূল্যায়নে বেঙ্গাই অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় পেল বি প্লাস প্লাস গ্রেড
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ন্যাকের মূল্যায়নে গোঘাটের বেঙ্গাই অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় পেল বি প্লাস প্লাস গ্রেড। শুক্রবার রাতে মূল্যায়ন প্রকাশ করা হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ও ২৯ নভেম্বর ন্যাকের তিনজন প্রতিনিধি বেঙ্গাই কলেজে এসেছিলেন। তাঁরা কলেজের পরিকাঠামো, পঠনপাঠন খতিয়ে দেখেন। একইসঙ্গে দেখেন পড়ুয়াদের নিয়ে গঠিত এনসিসি, এনএসএস-এর ভূমিকা। খেলাধুলো, সামাজিক কার্যকলাপ ও গবেষণাধর্মী কাজকর্মও খতিয়ে দেখেন। কলেজের অধ্যক্ষ পরমার্থ ঘোষ বলেন, ন্যাকের মূল্যায়নে আমাদের কলেজ বি প্লাস প্লাস গ্রেড পেয়েছে। এটা আমাদের কাছে সাফল্যের। এই মূল্যায়নের ফলে আমরা শংসাপত্র পাব। তারসঙ্গে ইউজিসির তরফে অনুদান পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যা কলেজের উন্নতিতে কাজে লাগবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ