Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ন্যাকের মূল্যায়নে বি গ্রেড পেল গলসি মহাবিদ্যালয়

ন্যাকের মূল্যায়নে বি গ্রেড পেল গলসি মহাবিদ্যালয়
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: পূর্ব বর্ধমানের গলসি মহাবিদ্যালয় ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ (ন্যাক)-এর মূল্যায়নে ‘বি’ গ্রেড পেয়েছে। তাদের সিজিপিএ ২.৪১। কলেজের অধ্যক্ষ অমিত এস তিওয়ারি জানান, কলেজের বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষাকর্মী, শিক্ষকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তাঁরা। কলেজের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। প্রশাসনিক কাজকর্ম, পঠন-পাঠনের মান, ছাত্রছাত্রীদের শেখানোর পদ্ধতি খতিয়ে দেখা হয়। কলেজ সূত্রে জানা যায়, ২০০৭ সালে প্রতিষ্ঠিত কলেজে এই প্রথম ন্যাকের পরিদর্শন হল। এর ফলে পঠন পাঠনের সঙ্গে সার্বিকভাবে কলেজের মান বাড়বে বলে আশা প্রকাশ করছেন অভিভাবকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ