Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নার্সিংহোমে রোগীর শ্লীলতাহানি, গ্রেপ্তার

একবালপুর থানা এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সাফাই কর্মীর বিরুদ্ধে।

নার্সিংহোমে রোগীর শ্লীলতাহানি, গ্রেপ্তার
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবালপুর থানা এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সাফাই কর্মীর বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, ওই নার্সিং হোমের কেবিনে ভর্তি ছিলেন এক মহিলা। সেই সময় নার্সিং হোমের এক সাফাইকর্মী ওই মহিলা রোগীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সূত্রের খবর, গত ৩ আগস্ট একবালপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর মঙ্গলবার পুলিস ওই সাফাই কর্মীকে গ্রেপ্তার করে। ধৃতের নাম আব্দুল সুভান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ