Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বাঁকড়ায় নার্সিংহোমে তুমুল ভাঙচুর

রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় সোমবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বাঁকড়ায় নার্সিংহোমে তুমুল ভাঙচুর
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় সোমবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল। বেশ কিছুক্ষণ ধরে নার্সিংহোম চত্বরে বিক্ষোভ চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। 

Advertisement

ডোমজুড়ের বাসিন্দা আরতি পণ্ডিত (৬৫) রবিবার রাতে পেটের ব্যথা ও শারীরিক অস্বস্তি নিয়ে বাঁকড়ার ওই নার্সিংহোমে ভরতি হন। পরিবারের দাবি, ভরতি হওয়ার সময় তাঁর অবস্থার অবনতি হয়নি। কিন্তু সোমবার সকালে হঠাৎই তাঁর মৃত্যু হয়। মৃতার ছেলে সনাতন পণ্ডিতের অভিযোগ, সকালে নার্সিংহোমে গিয়ে তিনি দেখেন তাঁর মা স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। পরে চিকিৎসক একটি ইঞ্জেকশন দেওয়ার পরই আচমকা তাঁর শরীর ফুলে যায় এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যু ঘটে। তাঁর দাবি, ভুল চিকিৎসা বা ভুল ইঞ্জেকশন প্রয়োগের ফলেই এই মর্মান্তিক পরিণতি। ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের সদস্য ও আত্মীয়রা নার্সিংহোমে ভাঙচুর চালান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা থামানোর চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, চিকিৎসায় গাফিলতি হয়নি এবং নিয়ম মেনেই চিকিৎসা করা 
হয়েছিল।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ