গুয়াহাটি ও ইম্ফল: অসমে স্পেশাল সামারি রিভিশনের (এসএসআর) পর প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। বৃহস্পতিবার প্রকাশিত ওই তালিকায় নাম রয়েছে ২ কোটি ৫২ লক্ষের। চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত তালিকার থেকে প্রায় ২ লক্ষ ১৯ হাজার নতুন নাম যুক্ত হয়েছে। পাশাপাশি, স্পেশাল রিভিশনের (এসআর) পর এদিন মণিপুরেও খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯৪ হাজার। এসআইআর পর্বে কমিশন ১ লক্ষ ৮৯ হাজার জনের নাম বাদ দিয়েছিল। তালিকায় যুক্ত হন ৫৬ হাজার ৮৭১ জন। গত ৬ সেপ্টেম্বর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, সেখানে মোট ভোটার সংখ্যা ছিল ১৯ লক্ষ ৬০ হাজার। অসমে মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৫১ লক্ষ ৭৬ হাজার ৯১০। এর মধ্যে পুরুষ ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ৬৫০, মহিলা ১ কোটি ২৫ লক্ষ ৮৮ হাজার ৯৩৯।



