Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্প্রীতি উড়ালপুলে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ: স্পিড ট্র্যাকিং ক্যামেরা বসাতেই বেড়েছে কেস, কমেছে দুর্ঘটনার সংখ্যা

নির্ধারিত গতির তুলনায় জোরে গাড়ি চালালেই জরিমানার মেসেজ যাচ্ছে মোবাইল ফোনে। সম্প্রীতি উড়ালপুলে স্পিড ট্র্যাকিং ক্যামেরা বসাতেই হু হু করে বাড়ছে কেসের সংখ্যা।

সম্প্রীতি উড়ালপুলে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ: স্পিড ট্র্যাকিং ক্যামেরা বসাতেই বেড়েছে কেস, কমেছে দুর্ঘটনার সংখ্যা
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নির্ধারিত গতির তুলনায় জোরে গাড়ি চালালেই জরিমানার মেসেজ যাচ্ছে মোবাইল ফোনে। সম্প্রীতি উড়ালপুলে স্পিড ট্র্যাকিং ক্যামেরা বসাতেই হু হু করে বাড়ছে কেসের সংখ্যা। কেস খাওয়ার ভয়েই গতি কমিয়েছে বেপরোয়া চালকরা। ফলে দুর্ঘটনার সংখ্যায় কিছুটা হলেও রাশ টানা সম্ভব হয়েছে বলে দাবি করেছে ডায়মন্ডহারবার পুলিস জেলার ট্রাফিক বিভাগ। এক মাস আগেই ক্যামেরা বসানো হয়েছে এই উড়ালপুলে। এর মধ্যেই শতাধিক গাড়িকে জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। যার জেরে জরিমানা বাবদ জমা পড়েছে দেড় লক্ষ টাকা।

Advertisement

এই উড়ালপুলে আগে প্রায়ই দুর্ঘটনা ঘটত। লাগামহীন গতির কারণে প্রাণ গিয়েছে অনেকের। সেকারণেই গতিতে রাশ টানতে পুলিস জেলার পক্ষ থেকে উড়ালপুলের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো হয়। আপ-ডাউনের সব গাড়ির গতির উপর নজর রাখে সেগুলি। সেই ফুটেজ সরাসরি কন্ট্রোল রুমে বসে দেখতে পান ট্রাফিক বিভাগের কর্তারা। এমনিতেই এই ফ্লাইওভারে ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার স্পিড রাখতে হয় চালকদের। তার বেশি গতিতে গাড়ি চালালেই বিপদ! ছবি চলে যাবে কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে ফোনে বেজে উঠবে জরিমানার মেসেজ। ট্রাফিক পুলিসের দাবি, প্রতিদিন গড়ে অন্তত দশটি করে কেস তো হচ্ছেই। কোনও কোনও দিন এই সংখ্যা তারও বেশি। এর মধ্যে অনেক চালক রয়েছেন, যাঁরা একাধিকবার ট্রাফিক আইন লঙ্ঘন করে জরিমানার কবলে পড়েছেন। ক্যামেরা দেখে অনেকে এখন সতর্ক হয়েছেন। নিয়ন্ত্রণের মধ্যেই রাখছেন স্পিডোমিটারের কাঁটা। এতদিন নজরদারির অভাবে বাইক বাহিনীর দৌরাত্ম্য বা জয়রাইডের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছিল সম্প্রীতি উড়ালপুল।  যেহেতু এই উড়ালপুলে একাধিক বাঁক রয়েছে, তাই গতিতে লাগাম পরাতে না পেরে সেতুর রেলিংয়ে ধাক্কা মেরেছেন অনেকে। জরিমানা চালু হওয়ার পর থেকে তেমন ঘটনা আর ঘটেনি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ