Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিউ কোচবিহার স্টেশনের উন্নয়ন নিয়ে সরব তৃণমূল

নিউ কোচবিহার স্টেশনের উন্নয়ন নিয়ে সরব তৃণমূল
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: এবার নিউ কোচবিহার রেল স্টেশনের উন্নয়ন নিয়ে সরব হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, ওই রেল স্টেশনের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। বিজেপির সাংসদ হেরে যাওয়ায় কোচবিহারের উন্নয়নকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে।
Advertisement
জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, প্রায় পাঁচশো কোটি টাকার কাজের গৃহীত প্রকল্প রেল কার্যকর করছে না। ২০২৪ সালের মার্চ মাসে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে না। এই বঞ্চনার প্রতিবাদে আগামী ২৪ তারিখ আলিপুরদুয়ার জংশনে ডিআরএম অফিসে ডেপুটেশন দেওয়া হবে। সেখানে জেলার সাংসদ, মন্ত্রী, দুই বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি সহ সমস্ত পুরসভার চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
সম্পর্কিত সংবাদ