Bartaman Logo
২৭ মে, ২০২৬

নৃত্যানুষ্ঠান

নৃত্যানুষ্ঠান
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
দিন কয়েক আগে এক মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতা। সৌজন্যে কুটাপো কলকাতা নামক এক প্রতিষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য রশিদ খান অ্যাকাডেমির চেয়ারম্যান জয়িতা বসু খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিন্সিপাল মৌসুমি বন্দ্যোপাধ্যায়। তাঁর নিবেদন ‘তোমারই নামে নয়ন মেলিনু’র মাধ্যমে সান্ধ্যানুষ্ঠানের সূচনা হয়। এরপর সংস্থার ছাত্রছাত্রীরা ওড়িশি নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনা ও অভিব্যক্তি দর্শকদের মন জয় করে। শিশু শিল্পীদের অনুপম নৃত্যশৈলী আলাদা করে নজর কাড়ে। ‘দশাবতার নারী’ নামক নৃত্যনাট্যটি পছন্দ করেন উপস্থিত দর্শকবৃন্দ।  
Advertisement
সম্পর্কিত সংবাদ