বিডন স্ট্রিট ‘শুভম নাট্য সংস্থা’ সম্প্রতি এক অভিনব নাট্যমেলার আয়োজন করেছিল। দু’দিনের এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয় সাধিত্য ভৌমিকের ‘আপন আমার গান’ পরিবেশনার মধ্যে দিয়ে। মূল পর্বে ‘শব্দ নিয়ে নাটক নাটক খেলা’য় লটারির মাধ্যমে এক একটি শব্দ তুলে নিয়ে তাৎক্ষণিক ভেবে তিন মিনিটের নাটক মঞ্চস্থ করে অংশগ্রহণকারীরা। এরপর সুকন্যা দত্ত নির্দেশিত কৌশিক গঙ্গোপাধ্যায়ের নাটক ‘নট ফর সেল’ মঞ্চস্থ হয়। সম্পূর্ণ ফ্যান্টাসির মোড়কে নির্মিত জীবন্ত পুতুলের গল্প বলে এই নাটক। অভিনব সাজসজ্জা ও স্বতঃস্ফূর্ত অভিনয়ে বিষয়টি উপভোগ্য হয়ে ওঠে। দ্বিতীয় দিনে সুকুমার রায়ের ‘লক্ষ্মণের শক্তিশেল’ নাটকটি মঞ্চস্থ করেন সংস্থর সদস্যরা।
Advertisement
কলি ঘোষ



