Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাট্য উৎসব

নাট্য উৎসব
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা রানার নাট্য সংস্থার ৫১তম বর্ষপূর্তিতে বুধবার থেকে শুরু হল নাট্য উৎসব। সন্ধ্যায় কমিউনিটি হলে মঞ্চে বাংলা ও ত্রিপুরার নাট্যদল নাটক মঞ্চস্থ করে। রানারের পক্ষ থেকে পাঁচ দিনের নাট্য  উৎসব আয়োজন করা হয়েছে। 
Advertisement
ফালাকাটা রানার নাট্য সংস্থার উৎসব কমিটির যুগ্ম সম্পাদক তপন সরকার ও আফতাব হোসেন বলেন, খুদেদের বসে আঁকো প্রতিযোগিতা এবং পরে কমিউনিটি হলের সামনে মুক্তমঞ্চে নাটকের মধ্য দিয়ে এবছরের নাট্য উৎসব শুরু হয়। সংস্থার সভাপতি দিলীপ সরকার বলেন, এবার আমাদের বর্ষপূর্তিতে প্রথমদিন কলকাতার নাট্যগোষ্ঠীগুলি নাটক পরিবেশন করেছে।
সম্পর্কিত সংবাদ