Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ার বাসিন্দার অ্যাকাউন্ট থেকে গায়েব ১লক্ষ টাকা

নিতুড়িয়ার বাসিন্দার অ্যাকাউন্ট থেকে গায়েব ১লক্ষ টাকা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়া থানা এলাকার হরিডি গ্রামের এক ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারকরা তাঁর অ্যাকাউন্ট থেকে তিন ধাপে প্রায় এক লক্ষ টাকা তুলে নিয়েছে। ওই ব্যক্তি রবিবার নিতুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছেন।
Advertisement
অভিযোগকারী বলেন, গত ৯ অক্টোবর একটি কোম্পানির প্রতিনিধি ফোন করে। আমার ফোনে একটি লিঙ্ক পাঠায়। লিঙ্কটি খোলার পর ওটিপি চাওয়া হয়। আমি সেইমতো ওটিপি পাঠিয়ে দিই। পরে দেখতে পাই আমার অ্যাকাউন্ট থেকে তিনবারে ৯৯ হাজার ১৫৯ টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ