Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন সিরিজে

নতুন সিরিজে
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ চলাকালীন ভারতীয় বায়ু সেনা ‘অপারেশন সাফেদ সাগর’ মিশন করেছিল। এই অভিযানের উপর ভিত্তি করে নতুন সিরিজ তৈরি করছে নেটফ্লিক্স। নাম ‘সাফেদ সাগর’। শোনা যাচ্ছে, সিরিজে মুখ্য চরিত্রে থাকবেন সিদ্ধার্থ, অভয় বর্মা। ‘রং দে বসন্তী’ ছবিতে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থের অভিনয় নজর কেড়েছিল। আবার, অভয় অভিনয় করেছেন ‘মুঞ্জ্য’ ছবিতে। ‘ফ্যামিলি ম্যান’ সিরিজেও তাঁকে দেখেছেন দর্শক। ‘অসুর’ খ্যাত অনি সেন সিরিজটি পরিচালনা করবেন বলে খবর। সিদ্ধার্থ ও অভয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জিমি শেরগিল ও দিয়া মির্জা। এখনও পর্যন্ত সিরিজের বিষয়ে বিস্তারিত কিছু খোলসা করতে চাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই এই সিরিজের ঘোষণা করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ