সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের সুহাসী হাইস্কুলে পঠনপাঠনের সুবিধার্থে নতুন শ্রেণিকক্ষ নির্মাণকাজের সূচনা করা হয়। সমগ্রশিক্ষা মিশনের তহবিল থেকে ১২.৫১ লক্ষ টাকা বরাদ্দে কাজ শুরু হয়েছে। রবিবার দুপুরে এই নির্মান কাজের সূচনায় ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা দেবশর্মা, মালগাঁ পঞ্চায়েতের উপপ্রধান তাপস রায়।



