Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন শিক্ষানীতি নিয়ে আলোচনা

নতুন শিক্ষানীতি নিয়ে আলোচনা
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে আলোচনা হল দিনহাটা কলেজে। বুধবার কলেজে অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর এডুকেশনাল রিসার্চ-এর ৩৫তম বার্ষিক জাতীয় সম্মেলন। ২০২০ সালের কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে গবেষণাপত্র পেশ করেন দেশের একাধিক গবেষক। এই শিক্ষানীতির প্রতিশ্রুতি সম্ভাবনা আর সমস্যা নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সম্মেলনের উদ্বোধন করেন। সংগঠনটির সভাপতি সুনীল বিহারী মহন্ত উড়িষ্যার কটকের রাভেনশো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের ডিন সুদর্শন মিশ্র সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত ছিলেন। অনলাইনের মাধ্যমেও অনেকেই তাদের গবেষণাপত্র বিস্তারিত ব্যাখ্যা করেন। 
Advertisement
দিনহাটা কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল বলেন, ২০২০ সালে কেন্দ্রের নতুন শিক্ষানীতি নিয়ে গবেষণাপত্র জমা করা হয়। সেগুলির নির্যাস নিয়ে বই প্রকাশ করা হবে।
সম্পর্কিত সংবাদ