Bartaman Logo
২৭ মে, ২০২৬

নতুন জুটির অমরসঙ্গী

নতুন জুটির অমরসঙ্গী
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
‘অমরসঙ্গী’। বাংলা সিনেমার ইতিহাসে ১৯৮৭ সালে মুক্তি পাওয়া এই ছবিটির গুরুত্ব অনেক। কিন্তু এবার এক অন্য গল্প। ভালোবাসা, হারিয়ে ফেলা, নিজেকে খুঁজে পাওয়ার গল্প নিয়ে আসছেন পরিচালক দিব্য চট্টোপাধ্যায়। আধুনিক শহরের ব্যাকড্রপে এক জুটির রোমান্টিক জার্নির সাক্ষী থাকবেন দর্শক। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। আজ শুক্রবার মুক্তি পেল এই ছবির পোস্টার। পরিচালকের কথায়, ‘ছবির কলাকুশলীরা আমার দীর্ঘদিনের পরিচিত। আমরা পিকনিকের মেজাজে শ্যুটিং করেছি। এটা ভালোবাসার গল্প। আশা করি দর্শকের বড়পর্দায় দেখতে ভালো লাগবে।’ সোহিনী বললেন, ‘বিক্রমের সঙ্গে প্রথমবার কাজ ককরলাম। চিত্রনাট্যও খুব ভালো। আমি এনজয় করেছি।’ বিক্রম জানালেন, চিত্রনাট্য এত সুন্দর যে অভিনয় করতেও ভালো লেগেছে। সব মিলিয়ে ভালোবাসার ছবি দর্শকের এক অন্য ভালোলাগা তৈরি করবে বলেই বিশ্বাস নির্মাতাদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ