Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন ইট দিয়ে নিকাশিনালার কাজ শুরু

নতুন ইট দিয়ে নিকাশিনালার কাজ শুরু
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে নতুন ইট দিয়ে নিকাশিনালা নির্মাণের কাজ শুরু করল ঠিকাদার। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গ্রামে জামে মসজিদ থেকে ঝিকোডাঙ্গা পুকুর পর্যন্ত ৩২ মিটার নিকাশিনালার কাজ শুরু হয় প্রায় দুই লক্ষ টাকা বরাদ্দে। পুরনো ইট দিয়ে গাঁথুনির অভিযোগে শনিবার কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। সেই খবর ‘বর্তমান’-এ তুলে ধরা হয়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। ব্লক প্রশাসনের নির্দেশে সোমবার থেকে নতুন ইট দিয়ে কাজ শুরু হয়েছে। বিডিও সৌমেন মণ্ডল বলেন, শিডিউল মেনে নতুন ইট দিয়ে কাজ শুরু হয়েছে। এরপর কোনও অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ