Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন ডাইনিং হলের উদ্বোধন ও সংবর্ধনা

নতুন ডাইনিং হলের উদ্বোধন ও সংবর্ধনা
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,  পুরুলিয়া: মঙ্গলবার লক্ষ্মণপুরের যোগদা সৎসঙ্গ ক্ষিরোদাময়ী বিদ্যাপীঠের আদিবাসী ছাত্রাবাসে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন ডাইনিং হল এর উদ্বোধন হল। উদ্বোধন করলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক শিলাদিত্য চক্রবর্তী। এদিনই ওই স্কুলের মাইকেল মধুসূদন দত্ত পাঠাগারের নতুন ভবনের সূচনা হয়। অন্যদিকে বার্ষিক কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে করা হয়। এতে স্কুলের কৃতি পড়ুয়াদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ, জেলা বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক, হুড়ার বিডিও আরিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাত প্রমূখ। এদিনের অনুষ্ঠানের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, স্কুলে প্রতি বছরই কৃতি ছাত্রদের সম্বর্ধনা দেওয়ার রীতি রয়েছে। চলতি বছরের স্কুলের কৃতি ছাত্র অনিস মাহাত খড়গপুর আইআইটি, প্রণব কুমার মাহাতো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। এছাড়াও পাঁচজন ছাত্র জয়েন্ট এন্ট্রান্স ভালো ফল করেছে। ভোকেশনাল কাউন্সিলে পাঁচজন ছাত্র রাজ্যের মধ্যে প্রথম দশে স্থান করে নিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ