Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন বছরের শুরু থেকে সঙ্গীতা রায়ের জনসংযোগ সভা

নতুন বছরের শুরু থেকে সঙ্গীতা রায়ের জনসংযোগ সভা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: বিপুল ভোটে জিতে সিতাইয়ের বিধায়ক হয়েছেন সঙ্গীতা রায়। শপথ গ্রহণের অনুষ্ঠানও হয়ে গিয়েছে। সামনে ছাব্বিশের বিধানসভা। সেই নির্বাচনের আগে জনসংযোগ কর্মসূচিতে নামছেন নতুন বিধায়ক। নতুন বছর থেকেই শুরু হবে তাঁর জনসংযোগ কর্মসূচি। ১৭টি গ্রাম পঞ্চায়েতেই সভা করবেন তিনি। স্থানীয়দের সমস্যার কথা শুনবেন। সেই অনুযায়ী উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে বিধানসভাজুড়ে। 
Advertisement
তৃণমূল কংগ্রেস বিধায়ক সঙ্গীতা রায় বলেন, রেকর্ড ভোটে মানুষ আমাকে জয়যুক্ত করেছে। তাঁদের সুখ-দুঃখকে শামিল হওয়ার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ কর্মসূচি করব।
সম্পর্কিত সংবাদ