সংবাদদাতা, রায়গঞ্জ: ১ জানুয়ারি থেকে টোটো চলাচলে নতুন নিয়ম লাগু হচ্ছে রায়গঞ্জ শহরে। সেজন্য প্রস্তুতিও শুরু করেছে পুরসভা। শহরের টোটোগুলিকে টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর (টিন) দিতে ২৭টি ওয়ার্ডে মোট ১ হাজার ৪০৩ টি ফর্ম দেওয়া হয়েছিল। তারমধ্যে ১ হাজার ২১৮টি ফর্ম পুরসভায় জমা পড়েছে। ৯৬৩টি ফর্ম নির্ভুল রয়েছে। এই ৯৬৩ ফর্ম নিয়ে পুরসভা কাজ শুরু করেছে।
Advertisement
পুরসভা এই ফর্মের নম্বর অনুযায়ী টোটোগুলিকে চিহ্নিতকরণের জন্য ছাদের সামনে সবুজ রং ও নীল রং করার কাজ করছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে এই ৯৬৩ জন টোটোচালককে টিন দেওয়ার কাজ শুরু হবে। বাকি যেসমস্ত ফর্ম ভুল রয়েছে তাও খতিয়ে দেখছে পুরসভা।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গ্রামের কোনও টোটো রায়গঞ্জ শহরে ঢুকতে পারবে না। শহরের টোটো চলাচলের ক্ষেত্রে সোম, বুধ ও শুক্রবার চলবে সবুজ রংয়ের টোটো। মঙ্গল, বৃহস্পতি ও রবিবার চলবে নীল রংয়ের টোটো। একমাত্র শনিবার দুই রংয়েরই টোটো চলবে। পাশাপাশি টোটো চলাচলে বাড়তি নজরদারির জন্য টোটো চালকদের থাকবে পরিচয়পত্র। রায়গঞ্জ পুরসভার নাম টোটোর মধ্যে লেখা থাকবে। কিউআর কোডও থাকবে।
রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, শহরের মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে সব প্রশাসনিক মহল ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোটো চালকদের টিন দেওয়ার জন্য একশো টাকা নেওয়া হচ্ছে। বছরে ট্যাক্স বাবদ ছয়শো টাকা নবীকরণের জন্য ধার্য করা হবে।
পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন টোটোচালকরা। তাঁদের মতে, এতে শহরের যানজট অনেকটা কমবে। আয়ও বাড়বে চালকদের। ১২ নং ওয়ার্ডের টোটোচালক স্বপন সাহা বলেন, আমরা পুরসভার সঙ্গে আছি। নতুন নিয়মে সবাই ঠিকঠাক টোটো চালাতে পারবে। দুর্ঘটনাও কমবে।