সংবাদদাতা, ময়নাগুড়ি: নতুন বছরে শহরবাসীর জন্য নতুন চমক ময়নাগুড়ি পুরসভার। ময়নাগুড়ি গার্লস স্কুলের সামনে পুরসভা নিজস্ব ভবন গড়ে তুলতে চলেছে। বুধবার একথা জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। ৫৫ ডেসিমেল জমিতে পুরসভার স্থায়ী ভবন নির্মাণ হবে। ইতিমধ্যেই প্রায় তিন কোটি টাকা অনুমোদন মিলেছে। কিছুদিনের মধ্যে টেন্ডার করে কাজ শুরু হবে। ২০২৫ সালে স্থাপিত হবে পুরসভার নতুন বিল্ডিং। সেখান থেকেই কাজ পরিচালনা হব।
Advertisement
গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভায় উন্নীত হলেও এতবছর নিজস্ব ভবন ছিল না। গ্রাম পঞ্চায়েত অফিসের একটি ঘরেই পুরসভার কাজ চালাতে হয়। এজন্য মাসে ১০ হাজার টাকা করে ভাড়া দিতে হচ্ছে। পুরকাউন্সিলারদের বসার মতো জায়গাও সেখানে নেই। বিভিন্ন পরিষেবার জন্য শহরের বাসিন্দারা এলে তাঁদেরও বসতে দেওয়া যায় না। বিভিন্ন বিভাগের আধিকারিকদের একই ঘরেই বসে কাজ করতে হচ্ছে। পুরসভার কেনা গাড়িগুলিকে অন্যত্র রাখতে হচ্ছে। কিছুদিন আগে পুরসভার শববাহী গাড়ি কেনে। কিন্তু, পার্কিংয়ের জায়গা না পেয়ে সেটিকে ময়নাগুড়ি থানায় রাখতে হয়েছে। যানবাহন নিয়ে যারা পুরসভায় আসেন তাঁদেরও রাস্তার পাশে পার্কিং করতে হচ্ছে। পুরসভার নিজস্ব ভবন তৈরি হলে এই সমস্যা মিটবে বলে মনে করছেন কাউন্সিলাররা।
ময়নাগুড়িতে ১৭টি ওয়ার্ড রয়েছে। ১২নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার তুহিনকান্তি চৌধুরী বলেন, অতি দ্রুত স্থায়ী ভবন চাই। তবে আমাদের কাছে খবর এসেছে, দ্রুত টেন্ডার করে কাজ শুরু হতে চলেছে। নিজস্ব ভবন হয়ে গেলে সমস্যা মিটবে।
পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, রাজ্য থেকে অনুমোদন চলে এসেছে। গার্লস স্কুলের সামনে জায়গায় ভূমি রাজস্ব দপ্তর ছিল। সেই জমিটি আমাদের ভূমি রাজস্ব দপ্তর হস্তান্তর করেছে। আমরা কিছুদিনের মধ্যে টেন্ডার করে কাজ শুরু করব।