সংবাদদাতা, ময়নাগুড়ি: বৃহস্পতিবার থেকে ময়নাগুড়ি শহরে আম্রুত ২.০ প্রকল্পের তৃতীয় জোনের কাজ শুরু হল। ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী শহরের ৭ নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট কাজের সূচনা করেন। ৩ কোটি ৫২ লক্ষ ৭৮ হাজার টাকায় তৃতীয় জোনের কাজটি হবে। এরআগে ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছিল প্রথম জোনের কাজ। পরবর্তীতে ময়নাগুড়ি ৯ নম্বর ওয়ার্ডের জাগৃতি মোড় থেকে শুরু হয় দ্বিতীয় জোনের কাজ। পুরসভার দাবি, নতুন বছরেই বাড়ি বাড়ি মিলবে পানীয় জল পরিষেবা।
Advertisement
ময়নাগুড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিনটি জোন মিলে মোট ৩১ কোটি ২২ লক্ষ টাকার এই প্রকল্প। ময়নাগুড়িতে ১ নম্বর ওয়ার্ডে একটি রিজার্ভার তৈরি হচ্ছে। পাশাপাশি ন’টি পাম্প স্টেশন হচ্ছে। পুরসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ময়নাগুড়ি শহরে ১৭টি ওয়ার্ডে ১১ হাজার বাড়ি রয়েছে। বাসিন্দা প্রায় ৩৬ হাজার। সিংহভাগ ওয়ার্ডেই জলের সমস্যা।
এদিন ৭ নম্বর ওয়ার্ডে পাইপ লাইনের কাজ শুরু হল। পুরকর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো সংযোগগুলি পরিবর্তন করা হবে। কোথাও জলের পাইপের প্রয়োজন হলে সেটাও বসানো হবে। এই প্রকল্প নির্মাণে কোনও রাস্তা ক্ষতিগ্রস্ত হলে তা সংস্কার করা হবে।
এদিনের কর্মসূচিতে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনোজ রায়, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অসীমকুমার দে, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতা দাস। ভাইস চেয়ারম্যান বলেন, বেশিরভাগ ওয়ার্ডে পানীয় জলের সমস্যা। গোটা প্রকল্পটি হয়ে গেলে আশা করি, জলের কোনও সমস্যা আর শহরে থাকবে না। আমরা দ্রুত পানীয় জল পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই। এদিন মধ্য খাগড়াবাড়ির সুকান্ত মোড়ে ৭ নম্বর ওয়ার্ড থেকে তৃতীয় জোনের কাজ শুরু করা হয়েছে।