Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন বছরে পূর্ব বর্ধমানে তৃণমূলের একাধিক কর্মসূচি

নতুন বছরে পূর্ব বর্ধমানে তৃণমূলের একাধিক কর্মসূচি
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নতুন বছরের প্রথম দিন থেকে তৃণমূল একাধিক কর্মসূচি নিয়েছে। রবিবার বর্ধমানে জেলা নেতৃত্ব বৈঠক করে তা ঠিক করে। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিধায়ক এবং জনপ্রতিনিধিরা হাজির ছিলেন। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। সরকারের বিভিন্ন সফল প্রকল্পগুলি নিয়ে প্রচার চলবে। ৭জানুয়ারি পর্যন্ত কর্মসূচি চলবে। ১২ জানুয়ারি বিবেকান্দর জন্মজয়ন্তী পালন করা হবে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালিত হবে।  এছাড়া আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্যর প্রতিবাদে সোমবার দল পথে নামছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ