নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নতুন বছরে আলোয় সেজে উঠবে শহর। গ্রিন সিটি প্রকল্পের আওতায় কৃষ্ণনগর শহরকে আলোকিত করতে দেড় কোটি টাকার বেশি বরাদ্দ করেছে নগরোন্নয়ন দপ্তর। খুব শীঘ্রই সেই কাজের টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। সর্বনিম্ন ৩০ ওয়াট থেকে সর্বোচ্চ ১৫০ ওয়াট পর্যন্ত এলইডি লাইট লাগানো হবে। সম্প্রতি নগরওন্নয়ন দপ্তর থেকে এই কাজের জন্য অনুমোদন এসেছে। শহরের প্রতিটি ওয়ার্ডেই সেই লাইট বসানো হবে। ২০২৫-’২৬ অর্থবছরের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। টাকা মেলায় খুশি পুরকর্তৃপক্ষ।
Advertisement
কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন, ‘শহরজুড়ে বিভিন্ন ওয়ার্ডে লাইট লাগানোর জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম। সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে। টাকাও বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় নতুন অর্থবছরে শহরের বিভিন্ন জায়গায় এলইডি লাইট বসানো হবে। গ্রিন সিটি প্রকল্পের আওতায় এই উন্নয়নমূলক কাজ শহরে চলবে।’
কৃষ্ণনগর শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই হাইমাস্ট লাইট বসানো হয়েছে। মূল রাস্তার দু’ধারেও বসেছে লাইট। যার ফলে অন্ধকারাচ্ছন্ন শহর সম্প্রতি কিছুটা হলেও আলোকিত হয়েছে। কিন্তু, তারপরেও শহরের বিভিন্ন জায়গায় আলোর অপ্রতুলতা ছিল। আবার অনেক জায়গায় রাস্তার লাইট খারাপ হয়ে যায়। পুরসভার তরফে ত্রিফলা এবং এক ফলার লাইটও খুলে নেওয়া হয় বিভিন্ন জায়গায়। যার ফলে ক্ষোভ বাড়ছিল শহরবাসীর মধ্যে। সেইমতো গতবছর কৃষ্ণনগর পুরসভার তরফে লাইটের জন্য নগরোন্নয়ন দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়। গত সোমবার নগরোন্নয়ন দপ্তর কৃষ্ণনগর পুরসভাকে চিঠি লিখে সেই প্রস্তাবের অনুমোদন দেয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গ্রিন সিটি প্রকল্পের আওতায় শহরের লাইটের জন্য ১ কোটি ৫৭ লক্ষ ৬৪হাজার ৬৫৬ টাকার অনুমোদন করেছে নগরোন্নয়ন দপ্তর। যে অর্থে ৩০ ওয়াট, ৪৫ ওয়াট, ৬০ ওয়াট, ৯০ ওয়াট, ১২০ ওয়াট এবং ১৫০ ওয়াটের এলইডি লাইট এবং সাড়ে আট মিটারের লাইটের পোস্ট বসাতে পারবে কৃষ্ণনগর পুরসভা। আরও জানা গিয়েছে, সাড়ে আট মিটারের ল্যাম্প পোস্ট এবং ১৫০ ওয়াটের লাইটের জন্য দেওয়া হয়েছে ৩৭ লক্ষ ৬৩ হাজার ৬২৩ টাকা। সেইসঙ্গে বাকি ওয়াটের লাইট বিভিন্ন ওয়ার্ডে বসানোর জন্য দেওয়া হচ্ছে ১ কোটি ২০ লক্ষ টাকা।
পুরসভার এক আধিকারিকের কথায়, ‘শহরের মূল কেন্দ্রে আলোর অভাব নেই। কিন্তু, শহরের কিছু প্রত্যন্ত এলাকায় আলোর অভাব নিয়ে অভিযোগ আসছিল। নতুন অর্থবছরে, সেই সমস্ত প্রত্যন্ত এলাকায় লাইট বসানো হবে। শহরের প্রতিটি ওয়ার্ডেই প্রয়োজনমতো সেই কাজ হবে।’