Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন বছরে ৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের

নতুন বছরে ৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নতুন বছরে প্রায় ৯কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের পরিকল্পনা করল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। এরফলে উপকৃত হবেন গ্রামীণ এলাকার কয়েক হাজার মানুষ। এছাড়াও জেলা পরিষদের তরফে একাধিক ব্রিজ, নিকাশি নালা তৈরির পরিকল্পনা করা হয়েছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মানুষের সমস্যার কথা মাথায় রেখে দ্রুত রাস্তা সংস্কারের কাজ করা হবে। ২০টির বেশি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। অপরদিকে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করার ক্ষেত্রে পিছিয়ে পড়া পঞ্চায়েতগুলিতে দ্রুত কাজ করার বার্তা দেওয়া হয়েছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, জেলা পরিষদের উদ্যোগে একাধিক রাস্তা সংস্কারের কাজ হবে। পথশ্রী প্রকল্পের মাধ্যমেও জেলায় বহু রাস্তার কাজ হচ্ছে। দ্রুততার সঙ্গে রাস্তা সংস্কারের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছরে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ বেশকিছু কাজ করেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদের কাজের গতিও বেড়েছে। গত কয়েক বছরে একশোর বেশি রাস্তা সংস্কারের কাজ করছে জেলা পরিষদ। এছাড়াও শৌচালয় তৈরি সহ একাধিক কাজ হওয়ায় উপকৃত হচ্ছেন গ্রামবাসীরা। তবে এখনও বহু এলাকায় রাস্তা সংস্কারের কাজ বাকি রয়েছে। এনিয়ে ক্ষোভও রয়েছে মানুষের মধ্যে।
Advertisement
সম্পর্কিত সংবাদ