Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাটকে উত্সাহ বাড়াতে কর্মশালা

নাটকে উত্সাহ বাড়াতে কর্মশালা
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটে ফের শুরু হতে চলেছে নাটক ও নাট্য কর্মশালা। ছোট থেকে বড় সব বয়সীদের নিয়ে ওই কর্মশালা হবে। ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ওই নাটক ও নাট্য কর্মশালার আয়োজন করেছে বালুরঘাটের রেইনবো কালচারাল অ্যাকাডেমি। পাঁচদিনে মোট ১৫টি নাটকের পাশাপাশি ছোটদের নাটকের প্রতি উৎসাহ বাড়াতে কর্মশালা হবে। অ্যাকাডেমির সম্পাদক শুভঙ্কর রায় রবিবার বলেন, বালুরঘাট নাটকের শহর বলেই পরিচিত। কিন্তু ছোট থেকে বড় সবাই মোবাইলে আসক্ত। শিশুরা নানা কিছুর সঙ্গে জড়িয়ে গেলেও থিয়েটার ভুলতে বসেছে। শিশুদের থিয়েটারমুখী করতে এই উদ্যোগ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ