Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নেতাজি বাজারে শেড নির্মাণ

নেতাজি বাজারে শেড নির্মাণ
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: দীর্ঘদিন ধরেই সিতাইয়ের নেতাজি বাজারে সব্জি মার্কেটে শেড নেই। মাছ বাজারে একই সমস্যা। ক্রেতা ও বিক্রেতারা সমস্যায় পড়ছিলেন। সমস্যার সমাধানে শেড তৈরির সিদ্ধান্ত নিল কৃষি বিপণন দপ্তর। কুড়ি লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে শেড। রবিবার কাজের সূচনা করলেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। উপস্থিত ছিলেন সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় সহ একাধিক জনপ্রতিনিধি। সাংসদ বলেন, কুড়ি লক্ষ টাকা ব্যয়ে শেডঘর তৈরির কাজ শুরু হল। ব্যবসায়ী সহ ক্রেতাদের ও সুবিধা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ