Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নথিতে ত্রুটি, ছুটির দিনেও আবাসের কাজ পঞ্চায়েতে

নথিতে ত্রুটি, ছুটির দিনেও আবাসের কাজ পঞ্চায়েতে
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ৪০০ উপভোক্তার নথিতে ভুল। ফলে ছুটির দিনেও পাহাড়পুর পঞ্চায়েত অফিস খুলে বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলল। শনি ও রবিবার পঞ্চায়েত অফিস বন্ধ থাকে। কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বহু উপভোক্তার নথিতে ভুল থেকে যাওয়ায় তা রাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে। সেগুলিই এখন সংশোধনের কাজ চলছে পঞ্চায়েতে। পাহাড়পুর পঞ্চায়েতের উপপ্রধান বেণুরঞ্জন সরকার বলেন, আমাদের পঞ্চায়েত এলাকায় আবাস তালিকায় মোট ৩৩০০ জনের নাম রয়েছে। এর মধ্যে অনেকে অবশ্য ওয়েটিং লিস্টে থাকবেন। ৪০০ উপভোক্তার নথিতে কিছু সমস্যা থাকায় আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, কেউ মোবাইল নম্বর ভুল দিয়েছেন। কারও আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। কারও মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। ছুটির দিনে অফিস খুলে ওই কাজ সারতে হচ্ছে। এগুলি সংশোধন করে জমা দিলে আবাসের টাকা ঢুকবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ