Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, চাঞ্চল্য

নিতুড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, চাঞ্চল্য
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার সকালে নিতুড়িয়ার সরবড়ি বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর সোনা ও রুপোর গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী শুভমকুমার বর্মন থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত। পুলিস অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সড়বড়ি-বাঁকুড়া রাজ্য সড়কের পাশে শুভমের সোনার দোকান রয়েছে। ওইদিন সকালে নিজের বাইকের উপর ব্যাগটি রেখে তিনি দোকানের চাবি খুলছিলেন। দোকানের শাটার খোলার সময় হঠাৎ একটি বাইকে দু’জন এসে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে দুই যুবক বাইক নিয়ে উধাও হয়ে যায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে আসে। জনবহুল এলাকায় এই ঘটনায় বাসিন্দারা ক্ষুব্ধ। শুভম বলেন, প্রায় দু’লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না ছিল। দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি। পুলিস জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ