Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ের  

নিতুড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ের
 
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার রাতে নিতুড়িয়ায় পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম গুরুপদ মুদি(৬২)। তাঁর বাড়ি নিতুড়িয়া থানার গোবাগ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন গুরুপদবাবু বাড়ি যাওয়ার জন্য গোবাগ মোড়ে রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়ক পারাপার করছিলেন। সেই সময় বরাকরগামী একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাড়মাড্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আসানসোলে স্থানান্তরিত করা হয়। আসানসোল যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ